বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে স্বর্ণের লোভে শিশুকে শ্বাসরোধ করে হত‍্যা

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার পল্লীতে নিখোঁজ এক শিশুর মরদেহ বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর পাওয়া গেছে।

স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশী চাচাতো ফুপু চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ভাষ্য পুলিশের।

মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।

নিহত ৭ বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকোমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে।

শিশুটি নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের আহ্বান জানান অনেকে। শিশুটির খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন কয়েকজন প্রবাসী।

সাদিয়ার দাদা ফজলুর রহমান ফজু মোড়ল বলেন, সাদিয়াকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর তাকে আর দেখা যায়নি। দিনভর সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি।গভীর রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, চম্পা একজন স্বামী পরিত্যক্তা নারী। নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে এই জঘন্য কাজটি করতে পারে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশী চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবির পেক্ষিতে বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তর থেকে চম্পাকে আটক করেছে।

আটককৃত চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১০

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১১

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১২

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৪

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৫

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৬

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৮

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৯

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

২০
error: Content is protected !!