বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতিকূলতা ও সম্ভাবনা বিষয়ক সভা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতিকূলতা ও সম্ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সিএনআরএস এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে খালের পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।

বিকল্প ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন ও খাবার পানির অভাব পূরণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গৃহিনী, কৃষক, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণী ও পেশার মানুষ সভায় অংশ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

আলোচকরা অবৈধ দখলদার উচ্ছেদের পাশাপাশি নুতন খাল খনন, পুরাতন খাল পুনঃখনন ও বন্দোবস্ত বা ইজারা বাতিলের প্রস্তাব দেন। একইসাথে এ্যাগ্রি ট্যুরিজম গড়া, গণসম্পৃক্ততা বৃদ্ধি, বিলীন হয়ে যাওয়াসহ প্রকৃত খালের সংখ্যা নিরুপণের উপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বছরে অন্তত একটি করে খাল ও নদী পুনঃখননসহ এক ফসলী জমিতে পুকুর খননের পাশাপাশি ইজারা দেয়া খালের শ্রেণী পরিবর্তনের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সিএনআরএস এর ড. মোখলেছুর রহমান, ড. মৌরানী সরকার প্রমুখ।

এর আগে পানির যোগানসহ নুতন নুতন খাল খননের নানা উপকারিতা তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০