বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ ডিসেম্বর ২০২৪, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, দেড় বছর পর আত্ম‌গোপ‌নে থাকা যুবক আটক

ডেস্ক রিপোর্ট: আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানো হয়। ‌দেওয়া হয় অপহরণ মামলা। এ ঘটনার ১ বছর ৭ মাস পরে অপহরণের না‌মে আত্ম‌গোপ‌নে থাকা যুবক তানভীর ইসলামকে (২৪) আটক ক‌রে‌ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তানভীর ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকা‌টি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরায় কর্মরত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, ইসলামকা‌টির শহিদুল ইসলাম এবং রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিউল ইসলামকে ফাঁসানোর উদ্দেশ্যে শহিদুল তার ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। পরে তিনি নিজ ছে‌লের বয়স কম দে‌খি‌য়ে ২০২৩ সা‌লের ২৬ এ‌প্রিল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা (নং-৩৬৩/২০২৩) দায়ের করেন।

আদালতের নির্দেশে পিবিআই মামলা‌টির তদন্ত শুরু ক‌রে। দীর্ঘ অনুসন্ধানের পর ৫ ডি‌সেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে এক‌টি টিম অভিযান চালিয়ে তানভীরকে আটক ক‌রে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ২৪ বছর। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০