বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চালকের মৃত্যু

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালক আরাফাত ইসলামের (১৬) মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত পাখিমারা গ্রামের হাফিজুর গাজীর ছেলে।

আরাফাতের চাচতো ভাই তরিকুল ইসলাম জানান, তার চাচা (আরাফাতের পিতা) কয়েকদিন আগে ধান কাটতে বাইরে যাওয়ার পর থেকে আরাফাত চাচার ভ্যান চালিয়ে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় বিকালে সে (আরাফাত) ভ্যান চালাতে গিয়ে পাখিমারা সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নওয়াবেঁকির শামীমা ক্লিনিকে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০