বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে খুলনার পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, রাতে পুলিশ বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।

পাইকগাছা থানার ওসি মো. সবদেল হোসেন বলেন, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০