বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তলুইগাছা সীমান্তে ১০ কেজি ১২৫ গ্রাম রূপার গহনাসহ দুই চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে আনার সময় ১০ কেজি ১২৫ গ্রাম রূপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই চোরাকারবারী হলেন, জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি চারাবাড়ি এলাকার মোঃ জাকির মন্ডল (২৮) ও সাহাপুর গ্রামের মোঃ তামিম হোসেন (১৭)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারত থেকে চোরাইপথে রূপার একটি চালান দেশে ঢুকবে এমন গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি চৌকস ওই এলাকায় অবস্থান গ্রহন করে। এ সময় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে এবং তল্লাশী করে সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি ১২৫ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করে এবং মোটরসাইকেলের আরোহী দুই চোরাকারবারীকে আটক করে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ আসামিদের থানায় হস্তান্তর এবং রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০