বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতা থেকে সুখবর পেলেন অপূর্ব

বিনোদন ডেস্ক: গেল সপ্তাহে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে জিয়াউল ফারুক অপূর্বর। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এল সিনেমার সিকুয়েলের খবর। জানা গেছে, সেখানেও থাকছেন অপূর্ব।

২০ ডিসেম্বর মুক্তি পাওয়া চালচিত্র সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়।

নির্মাতা প্রতিম ডি গুপ্ত অপূর্বর অভিনয়ের প্রশংসা করে বলেন, অপূর্বর মধ্যে একটা চার্ম আছে। এ কারণে তাকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি। দর্শকদের সেটা খুব পছন্দ হয়েছে।

চালচিত্র সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে চালচিত্রের পরের পর্বের গল্প। এ ছাড়া চালচিত্র যেখানে শেষ হয়েছে, তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটি শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলছেন তিনি। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজনায় থাকবে ফ্রেন্ডস কমিউনিকেশন।

শুধু অপূর্ব নন, চালচিত্রের প্রথম পর্বের অভিনেতা টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরীরাও থাকবেন পরের পর্বে।

নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, চালচিত্রে ১২ বছর আগে ঘটে যাওয়া খুনের গল্প ছিল। যেখানে ব্রাত্য বসু জড়িত। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন টোটা ও অনির্বাণ। এই অংশটুকু দেখা যাবে। তাই এটাকে প্রিকুয়েল বলা যেতে পারে। এরপর চালচিত্র যেখানে শেষ হয়েছে, সেখান থেকে গল্পটা এগিয়ে যাবে। তাই এটাকে সিকুয়েলও বলা যায়। সিনেমার ক্লাইমেক্স এমনভাবে সাজানো হচ্ছে, যেখানে ব্রাত্য বসু ও অপূর্বর সঙ্গে দেখা যাবে টোটা, অনির্বাণদের।

এখন চিত্রনাট্য ও চরিত্রের রূপ নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। নতুন বছরের শুরুর দিকে কলকাতায় শুরু হতে পারে শুটিং।

অপূর্ব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। নির্মাতার দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চালচিত্রের নতুন পর্বের শুটিংয়ে যোগ দেবেন অপূর্ব। আগামী বছরের দুর্গাপূজা কিংবা বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১০

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১১

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১২

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১৩

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১৪

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৬

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৮

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৯

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

২০
error: Content is protected !!