বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক কিছু দৃষ্টিকটু লাগে!

বিনোদন ডেস্ক: ইদানীং দেশের শোবিজ অঙ্গনে আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী রুনা খান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার বেশ কয়েকটি ভিডিও বেশ সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।

কয়েকদিন আগে ‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন রুনা খান। সেখানে তার পোশাক, চালচলন ভালোভাবে নেননি নেটিজেনরা। বিশেষ করে বন্ধুকে জড়িয়ে ধরার বিষয়টি অনেক বেশি দৃষ্টিকটু লেগেছে তাদের কাছে। এমনকি রুনা খানের অনুরাগীরাও এমনটি তার থেকে আশা করেননি বলে মত দিয়েছেন।

কি হয়েছিল সেই প্রিমিয়ার অনুষ্ঠানে?

‘প্রিয় মালতী’র প্রদর্শনী শেষে অভিনন্দন জানাতে পরিচালক শঙ্খ দাশগুপ্ত ও অভিনেতা শাহজাহান সম্রাটকে জড়িয়ে ধরেন রুনা খান। বিশেষ করে শাহজাহান সম্রাটকে আলিঙ্গন করার মুহূর্ত নিয়ে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, বন্ধু সম্রাটকে অনেকটা গভীরভাবেই জড়িয়ে ধরেন রুনা খান। এছাড়াও এ সময় রুনা খানের পোশাকও চোখে বাধে নেটিজেনদের; ফলে রীতিমতো শুরু হয় বিদ্রুপ-সমালোচনা, ছোঁড়া হয় কটাক্ষবাণ।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন রুনা খান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক সমালোচনা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সম্রাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে রুনা খান বলেন, ‘প্রিয় মালতী দেখে এতই ভালো লেগেছে যে, ছবির নির্মাতা ও প্রধান শিল্পীদের আলিঙ্গন না করে থাকতে পারিনি। এই সিনেমার অভিনেতা সম্রাট আমার দীর্ঘদিনের সহকর্মী। যারা ক্যারিয়ারের প্রথম দিকে ছোট চরিত্রের জন্য ডাক পান না, সে রকম অভিনেতারা যখন একটি সিনেমার প্রধান চরিত্রে কাজ করেন, সেই অনুভূতিটা আমার মতো ছোট ছোট চরিত্রে কাজ করে আসা অভিনয়শিল্পীরাই বুঝবেন। সম্রাটের প্রতি আমার যে আবেগ সেটা সে বুঝলেই চলবে। পৃথিবীর আর কেউ না বুঝলেও হবে।’

সমালোচনা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘ইতিবাচকতা ও নেতিবাচকতা সব জায়গাতেই থাকে। অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক কিছু দৃষ্টিকটু লাগে। যা পরে আসি, যেভাবেই আসি, সেই শটটি দৃষ্টিকটু লাগে। ভাইরাল ভিডিওর ক্ষেত্রেও তেমনটা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!