বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৫, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সভার অনুমতি না পে‌য়ে জি এম কা‌দের বল‌লেন, নব‌্য ফ্যাসিবাদ চল‌ছে

ডেস্ক রিপোর্ট: প্রতিষ্ঠাবার্ষিকীর সভা আয়োজনের অনুমতি পায়‌নি জাতীয় পার্টি (জাপা)। এর পরিপ্রেক্ষিতে দল‌টির চেয়ারম্যান জি এম কা‌দের ব‌লে‌ছেন, দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে। হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার কর্মসূচি ছিল জাপার। কিন্তু ঢাকা মহানগর পু‌লিশের (‌ডিএম‌পি) অনুম‌তি না পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা ক‌রে দলটি। এরপর র‌্যা‌লি ক‌রে প্রেস ক্লাব পর্যন্ত।

শেখ হা‌সিনার পত‌নের পর অতীতের ভূমিকার জন‌্য জাপারও বিচার দা‌বি কর‌ছে অভ‌্যুত্থানকারীরা। ছাত্র-জনতার অভ‌্যুত্থা‌নের পর মামলা হ‌য়ে‌ছে জাপা নেতা‌দের বিরুদ্ধেও। অন্তর্বর্তী সরকারও কোথাও ডাক‌ছে না জাপা‌কে।

ত‌বে জি এম কা‌দের দা‌বি, তি‌নি ফ্যাসিবাদের বিরু‌দ্ধে সংগ্রাম ক‌রে‌ছেন। তিনি ব‌লে‌ন, আবার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে। সভা-সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার, অহিংসভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা অধিকার।

জাপা চেয়ারম‌্যান বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে সমর্থন দিয়ে মেনে নিলাম। তাকে সমর্থন দিলেও উনি আমাদের মেনে নেননি। বিভাজন করে রাখলেন, একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি, আরেকটি বৈষম্যবিরোধী। তারা ধরে নিলেন গত ১৬ বছর যারা নির্যাতিত হননি, তারা ফ্যাসিস্ট শক্তির দোসর। যাদের দোসর আখ্যায়িত করা হলো তাদের বিনাবিচারে নির্যাতন, তাদের হয়রানি, মামলা দেওয়া, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে।

সরকা‌রের উদ্দেশে জি এম কা‌দের ব‌লেন, জাতীয় ঐক্যের নামে নিবন্ধিত ৪৮ দলের ১৮ টিকে বৈঠকে ডাকলেন, ৩০টিকে বাদ দিলেন। প্রায় ৫০ শতাংশ জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না। কেউই নিরাপদ নই, কে কখন কীভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন, বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ডিএমপি মৌখিকভাবে সভার অনুমতি দি‌য়েও বাতিল ক‌রে।

কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, যার যে অবদান তা স্বীকার করতে হবে। জাতীয় পার্টি ৩২ বছর ধরে বৈষম্যের শিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১০

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৩

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৪

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৫

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৬

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৭

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১৮

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৯

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

২০