বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ জানুয়ারি ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা, ফুটেজ সংগ্রহকালে ৪ সাংবাদিকের উপর হামলা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সদ্য চালু হওয়া রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এই জরিমানা করে।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পরপরই সেখানে ফুটেজ সংগ্রহকালে চারজন ভিডিও সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে।

হামলার শিকার ভিডিও সাংবাদিকরা হলেন, ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আরটিভির মামুন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, কাচ্চি ডাইন এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ, প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে (ধারা-৪৩) কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, কাচ্চি ডাইনের খাবারে ব্যবহৃত মাংস খুলনা থেকে আনা হয়, যা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে এসএ টিভির ভিডিও সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে আমরা ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা চারজন আহত হই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!