বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অপরাধী শনাক্তকরণে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধী শনাক্তকরণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে মৎস্য ঘের দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে তথ্য দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং, জলাবদ্ধতা নিরসন, শহরের ট্রাফিক জ্যাম নিরসনে ট্রাফিক বিভাগকে আরো দায়িত্বশীল হওয়া, নিবন্ধিত ইজিবাইক ছাড়া পৌরসভার মধ্য বাইরের ইজিবাইক ডুকতে না দেওয়া, প্রাণ সায়ের খালকে পরিষ্কার পরিছন্ন রাখতে সকলে সচেষ্ট হওয়া, ভোমরা স্থলবন্দরকে গতিশীল করা, জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলো নিরসন এবং আসামিদের অবৈধভাবে দেশ ত্যাগের আগেই গ্রেফতার করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্তার ধারে যত্রতত্র ইট বালি খোয়া না রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরীতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া, কোচিং বাণিজ্য ও বাল্য বিবাহ বন্ধে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল ফাহিম আদনান, সেনাবাহিনীর সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুর সাত্তার, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৩

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৫

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৬

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৭

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৮

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৯

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১০

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১১

পদত্যাগ করলেন ইশরাক

১২

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৩

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৪

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৫

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৬

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৭

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৮

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৯

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০