বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পায়ে আঘাত পাওয়ার পর কেমন আছেন রাশমিকা?

বিনোদন ডেস্ক: সম্প্রতি জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা। এরপর থেকেই অভিনেত্রীর শারিরীক অবস্থা জানতে উদগ্রীব তার ভক্তরা।
কেমন আছেন, এবার অভিনেত্রী নিজেই জানালেন।

সূত্রের দাবি, পায়ের চোটের জন্য আপাতত সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করতে পারছেন না রাশমিকা। সমাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। সেখানে দেখা যায়, তার ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে রাশিমিকা লেখেন, নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ নাকি কয়েক মাসের মধ্যে তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকান্দার’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।

একই সঙ্গে তার নতুন সিনেমার পরিচালকদের কাছেও ওই পোস্টে ক্ষমা চেয়েছেন রাশমিকা। কারণ, তার জন্য সিনেমাগুলোর শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেত্রী। রাশমিকা লেখেন, ‘তাও যদি এর মাঝে আমাকে আপনাদের প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে শরীরচর্চা করতে দেখবেন।

রাশমিকা য়খন চোট পান, তখন তিনি ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন। এবার রাশমিকার পোস্ট দেখার পর অনেকেই আশ্বস্ত হয়েছেন তার ভক্তরা। অনুরাগীদের একাংশ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লেখেন, এই বছরে আপনার অনেকগুলো সিনেমার অপেক্ষায় রয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০