বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

বিনোদন ডেস্ক: কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি।

এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুর।

সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।

এগুলোর সবকিছুই নাকি হয়েছে মিথিলার সঙ্গে দূরত্ব বাড়তেই। এরই মাঝে ঋতাভরীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্টে নতুন চর্চা শুরু। সেই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’

কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা; যদিও কারণ স্পষ্ট নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১০

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

১৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

১৪

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

১৫

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

১৭

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

১৮

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

১৯

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

২০
error: Content is protected !!