বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ জানুয়ারি ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

বিনোদন ডেস্ক: জুলাই আন্দোলনের পর কিছুটা আড়ালে রয়েছেন চঞ্চল চৌধুরী। আন্দোলন চলাকালে চঞ্চলের নীরবতা এবং পরে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা হয় তাঁকে নিয়ে। এরপর কোনো নতুন কাজের খবরে পাওয়া যায়নি চঞ্চলের নাম। এর মধ্যে নুহাশের ‘২ষ’ সিরিজে ‘অন্তরা’ পর্বে অতিথি চরিত্রে অভিনয় করলেও ওটিটি প্ল্যাটফর্ম তাঁকে আড়াল করেই চালিয়েছে প্রচার। অবশেষে আড়াল ভেঙে নতুন কাজ নিয়ে ফিরছেন চঞ্চল। ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর অভিনীত সিরিজ ‘ফেউ’।

দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হিন্দুধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে। এই ইতিহাসের অনুপ্রেরণায় ফেউ বানিয়েছেন সুকর্ন সাহেদ ধীমান। এতে চঞ্চল অভিনয় করেছেন ফটোগ্রাফার সুনীল চরিত্রে। সিরিজটিতে ইতিহাসের একটা ছায়া রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। সেসব ঘটনার অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখে বলে জানান অভিনেতা।

ফেউ সিরিজের শুটিং হয়েছে সুন্দরবনের গভীরে। সে অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, ‘আমরা যখন শুটিং করেছি, তখন ছিল তীব্র ঠান্ডা। মাসখানেক সুন্দরবনে শুটিং হয়েছে। আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠান্ডা লাগত। সকালে জানালা দিয়ে মুখ বের করলে কুমিরসহ বিভিন্ন পশুপাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল।’

ফেউ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, রিজভি রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!