বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ জানুয়ারি ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন দীঘি

বিনোদন ডেস্ক | হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গেলেন ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন দীঘি নিজেই।

দীঘির পোস্ট অনুযায়ী মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তিনি। তবে কেন যুক্তরাষ্ট্রে গেলেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দীঘির যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে শোবিজ মহলে নানা রকম কথা শোনা যাচ্ছে।

একটি সূত্র বলছে, দীঘি নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। ওই অনুষ্ঠানের পরেই দেশে ফিরবেন তিনি। আরেকটি সূত্র বলছে, ছুটি কাটানোর জন্য তার এই সফর।

এদিকে নিজের ফেসবুক হ্যান্ডেলে ভ্রমণকালীন একটি ছবি পোস্ট করেছেন দীঘি। ওই ছবিতে তার হাতে একটি বই দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, অনুমান করতে পারো কে তার স্বপ্নে বাস করে? আলহামদুলিল্লাহ।

শিশুশিল্পী হিসেবে শোবিজে নাম লিখিয়ে জনপ্রিয়তা পান দীঘি। বর্তমানে পুরোদস্তুর নায়িকা তিনি। সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে দীঘিকে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে দেখা গেছে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০