বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল বেশি করায় শীর্ষে আর্জেন্টিনা।
আজ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা। ভেনেজুয়েলাতে শুরু হওয়া ম্যাচটির ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে উড়ে আসা বল বক্সে বাড়ান পেদ্রো। সেখান থেকে লফিয়ে নিঁখুত হেডে জাল খুঁজে নেন ইয়াগো সিলভা।

ম্যাচে আরো বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে তারা কাজে লাগাতে পারেননি। ৮৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের ইগোর সেলোতে। এতে অবশ্য সমস্যা হয়নি তাদের। জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

১২

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

১৩

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১৫

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১৭

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৮

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৯

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

২০
error: Content is protected !!