বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পত্রিকায় সংবাদ প্রকাশ, সাংবাদিক বিপ্লবের ভাইকে হাতুড়িপেটা করলো রাজু বাহিনী

ডেস্ক রিপোর্ট: পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ও পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লবের ভাইকে পরিকল্পিতভাবে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসী রাজু বাহিনীর সদস্যরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার গাজীপুর কুড়িগ্রাম এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর কুড়িগ্রাম মাদ্রাসার বাৎসরিক মাহফিল শুনতে যান সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের ছোট ভাই দীন ইসলাম। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া রাজু বাহিনীর সদস্যরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দীন ইসলামকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়, এতে তিনি গুরুতর আহত হন।

হামলায় নেতৃত্ব দেয় রাজু বাহিনীর সদস্য শ্রীউলা গ্রামের মুজাহিদুল ইসলাম, মৃত মহিবুদ্দিন সরদারের ছেলে নাজুম, মৃত সালাম সদরের ছেলে মহসিন, ফারুক সরদারের ছেলে তৈবুর, মজনু সরদারের ছেলে অকিতসহ আরও অনেকে।

খবর পেয়ে স্থানীয় শাকিব হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কোনো পদ-পদবী ছাড়াই বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে রাজু বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বাহিনীর সদস্যরা আশাশুনি উপজেলার ১৮টি পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং সর্বস্ব লুট করে নেয়। ওই ঘটনার পর দৈনিক মানবজমিন ও পত্রদূতে সংবাদ প্রকাশ হলে রাজু বাহিনী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

ঘটনার পর থেকে রাজু বাহিনীর সদস্যরা পলাতক রয়েছে।

এদিকে, সাংবাদিক মহল ও স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাজু বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দীন ইসলাম ও শাকিব হোসেন নিজেদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাজু বাহিনীর বিরুদ্ধে থানায় ও সেনাবাহিনী ক্যাম্পে অসংখ্য অভিযোগ জমা হয়েছে। এছাড়াও রাজু বাহিনীর প্রধান শামীম রেজা রাজুর নামে ২টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন ইসলাম বলেন, শামীম রেজা রাজু ও তার বাহিনী ৫ তারিখ পরবর্তী সময়ে শ্রীউলা ইউনিয়নের ঘরবাড়ি পোড়ানো, ঘের দখল, চাঁদাবাজি, লুটপাট, মারধর, সন্ত্রাসী হামলা—এমন কোনো বেআইনি কাজ নেই যা তারা করেনি। সে কখনো ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতা ছিল না। তবে বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যার দায় জাতীয়তাবাদী দল নেবে না। এখন সে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মীকে নিয়ে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। আমি প্রশাসনের কাছে সন্ত্রাসী রাজু বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দৈনিক মানবজমিন ও পত্রদূতে “রাজুর ত্রাসের রাজত্ব: ১৮ পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে সর্বস্ব লুট” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবের ভাইয়ের উপর হামলা চালিয়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!