বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের পদ্মপুকুরে গাছ কেটে চর দখল!

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা ফেরিঘাট সংলগ্ন স্থানে গাছ ও মাটি কেটে নদীর চর দখলের অভিযোগ উঠেছে।

রোববার (২ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, খোলপেটুয়া নদীর পূর্ব প্রান্তের এক ডজনেরও বেশি গাছ কাটার পর সেখান থেকে মাটি কেটে নদীর চরের প্রায় দুইশ’ ফুট জায়গা দখলে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী হবিবুর রহমান, খলিলুর রহমান ও মাহবুবুর রহমান নামের তিন ব্যক্তি।

স্থানীয়রা জানান, উপকূল রক্ষা বাঁধের পশ্চিম পাশে এক্সেভেটর দিয়ে মাটি কাটা হয়েছে গেল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত। এসময় উপড়ে ফেলা হয়েছে একাধিক গাছ। বিষয়টি ধামাচাপা দিতে একাধিক গাছ দেওয়া হয়েছে মাটিচাপা।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তহশীলদার মোটা অংকের উৎকোচের বিনিময়ে দখলদারদের সহযোগিতা করেছেন।

সরজমিনে গেলে সামনে আসেননি হবিবুর রহমান ও মাহবুবুর রহমান।

তবে, খলিলুর রহমান জানান, নায়েবের সাথে তার ভাতিজা নাহিদ ইসলাম গিয়ে কথা বলে এসেছে। পরে নায়েব এসেছিল, তবে তখন কাজ সম্পন্ন হয়ে যায়।

এসময় নদীর চরের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি দ্রুত পায়ে হেঁটে চলে যান।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নায়েবদের বিরুদ্ধে মানুষ এমন অভিযোগ প্রায় করে।

এসময় তার কাছে চরের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, তহশীলদেরকে বলা হয়েছে বিষয়টি খোঁজ নিয়ে আমাকে জানাতে, পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০