বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পলায়ন, থানায় উল্টো যৌতুক চাওয়ার অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা থানায় এক নারীর বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্বামী রাসেল আহমেদ। এ ঘটনার পর ওই নারীর বাবা থানায় তার জামাই রাসেল আহমেদের বিরুদ্ধে মেয়েকে মারধর ও যৌতুক চাওয়ার অভিযোগ দায়ের করেছেন।

রাসেল আহমেদ তার অভিযোগে উল্লেখ করেছেন, ৫ বছর পূর্বে মোকলেছুর রহমান লিটনের মেয়ে মিমের সাথে তার বিয়ে হয়। তিনি জীবিকার তাগিদে বাইরে থাকার সুযোগে তার স্ত্রী মোবাইলে পর-পুরুষের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, সংসারের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং তার সাথে আর ঘর সংসার করবে না বলে জানায়।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, স্ত্রী মিমের পরকীয়া প্রেমের বিষয় নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো। এক পর্যায়ে স্ত্রী মিম তার পরকীয়া প্রেমিক রাকিবের সাথে অন্তরঙ্গ মুহূর্তে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। বিষয়টি সুরহা করতে শ্বশুর মোকলেছুর রহমান লিটনকে জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, এমতাবস্থায় গত ৫ মার্চ ভোর ৫টার সময় ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিক রাকিবের সাথে পালিয়ে যায় মিম। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও না পেয়ে শ্বশুর মোকলেছুর রহমান লিটনকে বিষয়টি মুঠোফোনে জানানো হয়। এছাড়া তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ রয়েছে।

এদিকে, তবে ঘটনার পর ৭ মার্চ মোখলেছুর রহমান লিটন বাদী হয়ে কয়রা থানায় তার জামাই রাসেল আহমেদ ও তার মা-বাবার বিরুদ্ধে মেয়েকে মারধর ও যৌতুক চাওয়ার অভিযোগ দায়ের করে।

মিমের পিতা মোকলেছুর রহমান লিটন বলেন, আমার সাথে মেয়ের কোন যোগাযোগ হয়নি। আমার ছোট ভাই ইউনুস আলী একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় জমা দিয়েছেন। তবে মেয়ের পরকীয়া প্রেমের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, মেয়ের পিতা ও স্বামী থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন। আমরা আগে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি‌।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!