বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গণপদযাত্রা, পুলিশের বাধা

ডেস্ক রিপোর্ট: ‘আইনশৃঙ্খলার অবনতিতে ব্যর্থতা’র দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণের বিচারের দাবিতে গণপদযাত্রা করছে বামপন্থী একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে পৌঁছালে পুলিশ প্রথমে তাতে বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রা থেকে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে স্লোগান দেন।

সংঘর্ষে পদযাত্রায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুসহ বামপন্থী ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মী।

অন্যদিকে সংঘর্ষে পুলিশেরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশের একজনের জামা ছিঁড়ে-ফেটে গেছে। বাহিনীটির অন্তত দুজন সদস্য মারধরের শিকার হয়েছেন।

পদযাত্রায় অংশ নেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা সারা দেশে অব্যাহত আইনশৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মাগুরায় শিশু ধর্ষণকারীসহ সব ধর্ষণের বিচার দাবি করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৩

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৪

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৫

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৬

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৭

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৮

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৯

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১০

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১১

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১২

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৪

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৫

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৬

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৭

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৯

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

২০