বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু ম্যুরালের বেদিমূল ভেঙে ফেললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেদিমূল নিশ্চিহ্ন করা হয়েছে। বুধবার ভোররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হুসাইন, যুগ্ম আহবায়ক ওমর তাসনিম প্রমুখ এতে নেতৃত্ব দেন।

সংগঠনটির আহ্বায়ক আরাফাত হুসাইন জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র জনতার সৈনিকরা আছে, ততদিন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শক্তি আর ফিরে আসতে পারবেনা।

প্রসঙ্গত, ২০২১ সালে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করা হয়। পরে মোড়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্কয়ার মোড়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নামকরণ করা হয় শহীদ আসিফ চত্বর। ওই দিন সন্ধ্যায় প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ম্যুরালটি ভাঙচুর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

১

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

২

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৩

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৪

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৫

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

৬

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

৭

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৮

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৯

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১০

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১১

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১২

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৩

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৪

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৫

জবি ছাত্রী হলে চুরি

১৬

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৮

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৯

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

২০