বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপূর্ব-ফারিণের এমন রোম্যান্স দেখেনি কেউ আগে!

ডেস্ক রিপোর্ট: আসছে ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাতে একঝাঁক ছবি যেমন প্রস্তত রয়েছে, তেমনি পিছিয়ে নিয়েই ওটিটি-র জগতও। কারণ এবার এক রোম্যান্টিক গল্পে মেতে উঠবে ওটিটি-র দর্শকেরা! আর সেখানেই দেখা মিলবে দর্শকপ্রিয় দুই মুখ- তাসনিয়া ফারিণ ও জিয়াউল ফারুক অপূর্বকে। প্রথমবারের মতো জুটি বেঁধেই যেন রোম্যান্সে বাজিমাত করল এই জুটি!

সদ্যই প্রকাশ পেয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’- এর গান ‘মায়া মায়া লাগে’। আর তা ছড়িয়ে পড়তেই মন্তব্যঘরে নানা প্রতিক্রিয়া দর্শক-শ্রোতাদের। একইসঙ্গে বড় পর্দার এমন আবহে অপূর্ব-ফারিণকে নতুন করে আবিস্কার করল ভক্তরা।

দিন তিনেক আগে ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশ পায়। এবার চলে এলো ছবির এই রোম্যান্টিক ঘরানার গানটি। তবে ট্রেলারেও ছিল গানটির ঝলক। সেখান থেকেই শুরুতে শ্রোতাদের নজরে আসে গানটি। এরপর থেকেই শুরু হয় প্রতিক্ষা- কবে আসবে পুরো গান!

তবে গানটি প্রকাশে খুব বেশি দেরি করেনি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। গত শুক্রবার রাতে বঙ্গোর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন, আর তাতে জাদু মাখা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী বালাম ও ন্যান্সি। বলে রাখা ভালো, এক যুগ পর এবার কোনো সিনেমার গানে ফিরল এই গায়ক জুটি।

‘হাউ সুইট’-এ অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১০

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১১

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১২

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১৩

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১৪

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৬

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৮

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৯

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

২০
error: Content is protected !!