বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ড বৃষ্টিপাত দেখল মক্কা

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ ঘণ্টায় মক্কায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়।

মরু জলবায়ুর শহর মক্কায় এর আগে কখনও একদিনে এত পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড নেই বলে জানিয়েছেন সৌদির আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌদির ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১০টিতেই মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে শুক্রবার। এই প্রদেশ ও অঞ্চলগুলো হলো রিয়াদ, মক্কা-তায়েফ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আসির, হাইল, জাজান, নাজরান, আল বাহা এবং আল জৌফ।

মক্কা-তায়েফের আল হাদা পার্ক এলাকায় শুক্রবার বৃষ্টি হয়েছে ৪২ দশমিক ৮ মিলিমিটার। এর পরেই রয়েছে আল জুমুক এবং আল শাফা। এই দুই শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছি*ল যথাক্রমে ৪০ দশমিক ৪ মিলিমিটার এবং ২৭ দশমিক ৩ মিলিমিটার। সৌদির উপকূলীয় শহর জেদ্দার বাদশাহ আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।

রাজধানী রিয়াদে অবশ্য বৃষ্টি হয়েছে তুলনামূলকভাবে কম। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার রিয়াদে সর্বোচ্চ বৃষ্টিপাতের হার ছিল ৪ মিলিমিটার।

সূত্র : গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০