admin
২৮ মার্চ ২০২৫, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপুর শাহরুখ খান, বুবলীর মহারাজা

বিনোদন ডেস্ক: ঢাকাই মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২৮ মার্চ) জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪-এ পা দিলেন নায়ক। ক্যারিয়ারে ভক্তদের দিয়েছেন অসংখ্য সিনেমা, যার সিংহভাগই ব্যাবসাসফল। বলা যায়, এই মুহূর্তে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিজে একচেটিয়া রাজত্ব তার।

তবে শাকিব খানের ব্যক্তিগত জীবন বেশ আলোচনায়। ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি। যদিও এই দুই নায়িকা শাকিবের জীবনে এখন অতীত। এদিকে আবার শাকিব খানকে নিয়ে তাদের এক অপরের দ্বন্দও লেগে থাকে। তবে খানিকটা ব্যতিক্রম দেখা গেল; আর কেনই বা হবে না, নায়কের জন্মদিন বলে কথা!

জন্ম তারিখ পড়তেই শাকিবকে বিশেষ এই দিনটির শুভেচ্ছা জানালেন অপু-বুবলী দুজনে; সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীকে সম্বোধন করলেন নানা তকমায়।

যেমন, সিনেমার দৃশ্যে দুজনের ফ্রেমবন্দি একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’

এদিকে প্রাক্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অপু-বুবলীর দুজনের পোস্টেই শাকিব ভক্তদের ভালোবাসা প্রকাশ ছিল দেখার মতো। নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারা। তবে অপু-বুবলীর প্রসঙ্গ টেনে অনেকে মজাও করেছেন।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।

এদিকে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘বরবাদ’। ইতোমধ্যে ছবিটি মুক্তির প্রস্ততি প্রায় অনেকটাই এগিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১০

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১২

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৩

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৪

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৫

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৬

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৭

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৯

ফের বাড়লো গ্যাসের দাম

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705