বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আটকে যাওয়া জাল ছাড়াতে নদীতে নেমে প্রাণ হারালেন বৃদ্ধ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদীতে একটি স্লুইচ গেটের সামনে জাল দিয়ে মাছ ধরছিলেন হাবিবুর রহমান হাবু (৬০)। এসময় আটকে যাওয়া জাল ছাড়াতে নদীতে নেমে প্রচণ্ড স্রোতে নিজেই স্লুইচ গেটে আটকে যান তিনি। আর এতেই তার মৃত্যু হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার কল্যাণপুর কালমেঘা গ্রামের স্লুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া হাবিবুর রহমান হাবু কল্যাণপুর গ্রামের মৃত আক্কাস আলী মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, হাবিবুর রহমান বিকালে বাড়ির পাশের মাদার নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে তার জাল নদীতে আটকে যায়। এসময় আটকে যাওয়া জাল উদ্ধার করতে নদীতে নামলে স্রোতে স্লুইচ গেটে আটকে যান তিনি। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় স্লুইচ গেটে আটকে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। #

১১.৪.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!