বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ এপ্রিল ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ষবরণ উৎসবকে ঘিরে সাতক্ষীরায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ: এসপি মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ষবরণ উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এদিনকে ঘিরে পান্তা-ইলিশের আয়োজন, মেলা, গান-বাজনা ও খেলাধূলার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশ তৈরি হয়। এতে বিপুল মানুষের সমাগম ঘটে। এই উৎসব যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

পুলিশ সুপার আরও বলেন, আমরা চাই, মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর চৌধুরী, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো. শাহাবুদ্দিন প্রমুখ। #

১৩.৪.২০২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০