বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: মিথ্যা অভিযোগ করে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী সরদার। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায়
কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৪ এপ্রিল ‌ফজলুর রহমানের ছেলে গোলাম রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে হয়রানি করার উদ্দেশ্য তিনি এমন মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
প্রকৃত ঘটনা হলো, আমি দীর্ঘদিন জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানের আদর্শ আমার শরীরে বহমান। আমি কখনো কোনদিন বিএনপি’র বাইরে কোনো রাজনীতি করিনি। এ কারণে বিগত সরকারের আমলে আমার নামে ১০টি নাশকতার মামলা হয়। আমি রিমান্ডে লোমহর্ষক নির্যাতনের শিকার হই। আমার রিমান্ডের সংবাদ শুনে আমার বড় চাচা স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। বিগত দিনে সব সময় নির্যাতনের শিকার হয়েছি।

গত ৫ আগস্ট এর পূর্বে মাওলানা গোলাম রহমান ওলামা লীগের সদস্য ছিল এবং তার ভাই বিল্লাল হোসেন গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বাগালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। শুধু তাই নয় তাদের সহযোগী মনজুরুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের অফিসারদের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাকেসহ এলাকার নিরীহ মানুষের নামে মামলা করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। যার মূলে ছিল মাওলানা গোলাম রহমান। তিনি ৫ আগস্ট এর পর থেকে এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। আওয়ামী সরকারের পতনের পর তারা বুঝতে পারে যে আমি একটা সম্মানজনক জায়গায় পৌঁছে যাচ্ছি ঠিক তখনই তারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বগা এলাকার একটি খাল দখলের মিথ্যা অভিযোগ করেছে।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শিক্ষক আব্দুর রহিম মালি, খানজাহান আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!