বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএসএফের বিরুদ্ধে সুন্দরবনের বাংলাদেশ সীমানায় ঢুকে ৮ জেলেকে মারধরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএসএফ সদস্যরা তাদের মারধর করে দু’টি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার জেলেরা জানান, তারা বৈধ পাস নিয়ে সেখানে মাছ ধরছিলেন।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, তারা পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তিনটি নৌকায় ১২ জন জেলে চারদিন আগে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে হঠাৎ দু’টি স্পিডবোটে বিএসএফ সদস্যরা এসে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় জেলেরা প্রাণ রক্ষায় বনের দিকে পালিয়ে যান। তারা জানান, জাল ফেলে গেলেও বিএসএফ সদস্যরা দুটি নৌকা নিয়ে চলে যায়।

জেলেরা জানান, প্রাণ রক্ষায় তারা সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে লোকালয়ের দিকে ফিরেছেন।

হামলার শিকার অন্য জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান, শাহাজান, শাহাদাৎ, শাহাজান, আতাউর, আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, হামলার শিকার জেলেদের মধ্যে ছয়জন তার এলাকার বাসিন্দা। বিএসএফ সদস্যরা জেলেদের তাড়িয়ে দেওয়ায় তারা হেঁটে ফিরে আসছেন। পরে স্থানীয়রা গিয়ে জাল উদ্ধারের চেষ্টা করবেন।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, এখনো কেউ বিষয়টি তাদের জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছে। যেহেতু ঘটনাস্থল বয়ারসিং এলাকায়, তাই অভিযোগ জানাতে ভুক্তভোগীদের সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১০

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১১

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১২

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৩

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৫

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৬

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৮

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১৯

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

২০