বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসে ‘রিজার্ভ’ লিখে কেমিক্যাল মেশানো আমের চালান পাঠানো হয় ঢাকায়

মাহমুদুল হাসান শাওন: চলতি মৌসুমেও মাথাচাঁড়া দিয়ে উঠেছে অসাধু আম ব্যবসায়ীরা। এরইমধ্যে চক্রটি অপরিপক্ক গোবিন্দভোগ আম কেমিক্যাল দিয়ে পাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে শুরু করেছে। আর এজন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন তারা।

এরই অংশ হিসেবে যাত্রীবাহী বাসে ‘রিজার্ভ’ লিখে কেমিক্যাল মেশানো আমের চালান ঢাকায় পাঠাচ্ছে তারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে এমনই একটি আমের চালান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি রয়েল পরিবহনের একটি দূরপাল্লার বাস আটক করেন। বাসটির সামনে ‘রিজার্ভ’ লেখা ছিল। অথচ একজন যাত্রীও ছিলো না ওই বাসে। যাত্রীর পরিবর্তে ওই পরিবহনে সাজানো ছিল ১৪১ ক্যারেট কেমিক্যাল মেশানো আম। আমগুলো ঢাকায় পোঁছাতে এ অভিনব কৌশল অবলম্বন করে অসাধু ব্যবসায়ীরা।

এসময় কেমিক্যাল মেশানো আম গুলোর পাশাপাশি রয়েল পরিবহনের বাসটিকেও জব্দ করেন ইউএনও আসাদুজ্জামান।

অভিযানকালে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা থানার সাব ইন্সপেক্টর প্রিন্স ও রিয়াজুলসহ পুলিশ সদস্যরা ‍উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, জব্দকৃত আমগুলো নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিগত কয়েকবছর ধরে সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জসহ আশপাশের উপজেলায় অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট সাতক্ষীরা থেকে অপরিপক্ক কেমিক্যাল মেশানো আমের চালান রাজধানীয় ঢাকায় সরবরাহ করে আসছে। এতে করে সারাদেশের ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের সুনাম ও কদর দুটোই দিনদিন হ্রাস পাচ্ছে। অপরদিকে ভোক্তাদের প্রতারিত করে কেমিক্যাল মেশানো অপরিপক্ক আম চড়া দামে বিক্রি করে কোটিপতি বনে যাচ্ছেন অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সিন্ডিকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!