বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বদেশ প্রতিদিনের সোহাগের মায়ের দাফন সম্পন্ন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

ডেস্ক রিপোর্ট: স্বদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগের মা মনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ এপ্রিল) ভোররাত ২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। হাবিবুর রহমান সোহাগ তাঁর কনিষ্ঠ পুত্র। মনোয়ারা বেগম কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের সহধর্মিণী ছিলেন।

দুপুর ২টায় বাকসা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এদিকে, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।

বিবৃতিদাতারা হলেন, বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, খবরের কাগজের নাজমুস সাহাদাৎ জাকির, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ঢাকা টাইমসের হোসেন আলী, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, এডিটরস এর এম জুবায়ের মাহমুদ, খবরের কাগজের সুলতান শাহাজান (শ্যামনগর), সংবাদ প্রকাশের রিজাউল করিম, রানারের শহীদুজ্জামান শিমুল, গ্লোবাল টিভির রাহাত রাজা, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ ব্যানার্জি, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, কালেরকণ্ঠের মোশারফ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০