বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় একজন নি-হ-ত

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান ওই এলাকার উত্তর আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের কাছারিব্রিজ এলাকার দিলু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে উত্তর আটুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল (২৫) তার ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন (অনটেস্ট) পালসার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাঁকে (সিদ্দিকুর রহমানকে) সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ৯টার দিকে সাতক্ষীরা নেওয়ার পথে তিনি মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!