বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা জানান, শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে জরুরী বিভাগের চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, হামলার পরে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই।

তবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনরা হামলা চালিয়েছে। আমি হামলার সাথে জড়িত নই। বরং আমি হামলাকারীদের নিবৃত করে চিকিৎসকদের রক্ষা করেছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০