বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ মে ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাস পর একসঙ্গে মুক্তি পেলো দুই সিনেমা

বিনোদন ডেস্ক: এক মাস পর শুক্রবার (২৬ মে) একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন দুই সিনেমা। এর একটি অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’, অন্যটি যুবরাজ শামীমের ‘আদিম’।
দুই নির্মাতার প্রথম প্রথম সিনেমা এগুলো।

‘মা’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (মিরপুর) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক)। আর ‘আদিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও সিনেস্কোপে (নারায়ণগঞ্জ)।

৭৬তম কান উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ (বাণিজ্যিক শাখা) বিভাগে ‘মা’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। অন্যদিকে, ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘নেটপ্যাক সম্মাননা’ পেয়েছে ‘আদিম’। এরপর বেশ কয়েকটি উৎসবে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

‘মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

‘আদিম’ নির্মিত হয়েছে টঙ্গীর এক বস্তিতে। গল্পটাও আবর্তিত হয়েছে ওই বস্তিকে ঘিরে। এতে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান ‘রসায়ন’র ব্যানারে গণঅর্থায়নে নির্মিত হয়েছে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০