বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি প্রকল্প বাস্তবায়নে নয়-ছয় হলে কঠোর ব্যবস্থা: খুলনা বিভাগীয় কমিশনার

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষনা দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

বুধবার (২৪ মে) সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, সরকারের যাবতীয় উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের কাঁধে। এসব প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষাক্ষেত্র ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে।

এসময় উপজেলার বিস্তীর্ণ খাস সম্পত্তি পুনরূদ্ধারসহ এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নেয়া জরুরী উল্লেখ করে সংশ্লিষ্ট অফিসারদের কার্যক্রম তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনা মো. জিল্লুর রহমান চৌধুরী।

দুপুর ২টার দিকে দেবহাটায় পৌঁছে প্রথমেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

পরে উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সদ্য নির্মিত ঘরের ফলক উন্মোচন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস এবং চরবালিথায় নির্মিত আশ্রায়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় তার সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমূখ উপস্থিত ছিলেন। #

২৪.৫.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০