বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাল নিয়ে সুখবর

ডেস্ক রিপোর্ট: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ বছর সরকারকে চাল আমদানি করতে হয়নি, এটা সুখবর। বোরো মৌসুমে চাল সংগ্রহের টার্গেট ছিল সাড়ে ১২ লাখ মেট্রিক টন। এখন আরও ২ লাখ টন বেশি আছে। চাল নিয়ে এখন কোনও সমস্যা নেই। যদিও এখনও পেঁয়াজ, আলুসহ অনেক পণ্যের দাম বেশি আছে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী জানান, নতুন জাতের পেঁয়াজ আবিষ্কারের চেষ্টা করছে কৃষি মন্ত্রণালয়। আগামী দুই বছরের মধ্যে এই পেঁয়াজ বাজারে আসবে। তখন আর পেঁয়াজ আমদানি করতে হবে না।

তিনি আরও বলেন, সার্বিক অর্থনৈতিক মূল্যস্ফীতির কারণে সবজিসহ অনেক জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না। জ্বালানি তেলের দামের কারণে এসব পণ্যের দাম বেশি। তবে শীত আসলে অনেক পণের দাম কমবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে এখন খাদ্যশস্য মজুত আছে ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১৬ লাখ চাল আর ১ লাখ টন গম। আরও ৪ লাখ টন গম বিদেশ থেকে আসছে।

তিনি জানান, সরকার আসছে নভেম্বরের শেষের দিকে আমন ধান ও চাল সংগ্রহ শুরু করবে। সেদ্ধ আমন চাল ৪ লাখ মেট্রিক টন, ধান ২ লাখ টন এবং ১ লাখ টন আতপ চাল কিনবে সরকার। ধান ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং আতপ চাল ৪৩ টাকা কেজি ধরে কেনা হবে। এই কেনা কতদিন চলবে সেটা খাদ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০