বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন খলিলনগরের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সুচিকিৎসার দাবি

ডেস্ক রিপোর্ট: কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাকে আসিইউতে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তার এনজিওগ্রাম করা জরুরি। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রামের সুযোগ না থাকায়, তাকে খুলনার যেকোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে প্রণব ঘোষ বাবলুর পরিবার ও স্বজনরা জানান, খুলনার সরকারি আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এনজিওগ্রামের সুবিধা নেই। ফলে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসক ডা. কল্যাণাশীষ সরদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রণব কুমার ঘোষের স্ত্রী সুতপা রাহা টুম্পা বলেন, আমার স্বামী গুরুতর অসুস্থ। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রামের পরামর্শ দিয়েছেন, কিন্তু আমরা কোথায় যাবো? আমরা চাই, তাকে অবিলম্বে এমন হাসপাতালে নেওয়া হোক, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা না পেলে প্রণব ঘোষ বাবলুর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!