বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।

আজ মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন হেভিওয়েট এই তারকা। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার জন্ম দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

২

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

৪

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

৫

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

৭

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

৮

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৯

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

১০

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

১১

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

১২

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

১৩

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

১৫

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১৬

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৭

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১৮

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

২০