বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে অসাংবাদিকদের ছড়ানো অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান

অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটি কর্তৃক অসৎ উদ্দেশ্যে দেওয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এক বিবৃতিতে তারা প্রেসক্লাবের সম্মানিত সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন তথা আপামর জনসাধারণের জ্ঞাতার্থে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর ২৪ আগস্ট প্রেসক্লাবে ৯৬ জন সাধারণ সদস্যের বিপরীতে মাত্র ৪১ জন সদস্যের স্বাক্ষরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শতকরা ৫১ ভাগ সদস্যের স্বাক্ষর ছাড়া সাধারণ সভা তলবের সুযোগ নেই। এছাড়া ৪১ জন সদস্যকে আশ্বাস দেওয়া হয়েছিল, জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের। কিন্তু বিগত সময়ের সর্বোচ্চ সুবিধাভোগী কুচক্রিরা পদের লোভে অসাংবাদিকদের নিয়ে ২৪ আগস্ট-২৫ তারিখে কোনো নির্বাচনী প্রক্রিয়া না গিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। ওই কমিটিতে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরদের স্থান দেওয়া হয়। এনিয়ে সম্মানিত সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়। পরবর্তীতে নির্বাচনের দাবিতে ৫৬ জন সাধারণ সদস্যের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন গোয়েন্দা দপ্তরে দেওয়া হয়। পিকনিক থেকে ফিরে এসে নির্বাচনের আশ্বাসও দিয়েছিলেন দখলদার কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু নির্বাচনের সেই আকাঙ্ক্ষাকে পদদলিত করে বেশ কয়েকজন সম্মানিত সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দখলদার কমিটি। সাধারণ সদস্যদের সুখ-দুঃখ দেখাসহ সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ বজায় রাখা প্রেসক্লাবের মূল কাজ হলেও তারা এসবের তোয়াক্কা না করে প্রেসক্লাব বিধ্বংসী কর্মকাণ্ডে মেতে ওঠায় প্রেসক্লাবকে রক্ষা ও সদস্যদের সম্মান বজায় রাখার স্বার্থে গঠনতন্ত্র মোতাবেক ১৬ মে-২০২৫ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সবশেষ নির্বাচিত সভাপতির কাছ থেকে দায়িত্ব গ্রহণও করা হয়েছে। এ কমিটির কাজ হলো-যাচাই-বাছাইয়ের পর নতুন সদস্যপদ প্রদান ও একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন। সুতরাং দখলদার অসাংবাদিকদের কোনরূপ বিবৃতি বা অপচেষ্টা বা অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানিত সাংবাদিকসহ সবাইকে অনুরোধ জানানো হলো। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!