বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঝেমধ্যে কেন অন্তরালে চলে যান, জানালেন চঞ্চল

বিনোদন ডেস্ক: মাঝেমধ্যে যেন ডুব দেন চঞ্চল চৌধুরী। হঠাৎ তাকে দেখা যায়, আবার হঠাৎ চলে যান অন্তরালে। সে রকম গত কয়েক মাস দেখা যায়নি তাকে। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছিল, দেশ ছেড়ে কি তবে চলেই গেলেন অভিনেতা? সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন, কেন মাঝেমধ্যে অন্তরালে চলে যান তিনি।

গতকাল বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে কথা বলেন চঞ্চল চৌধুরী। সেখানে দুটি চরিত্রের জন্য দুটি পুরস্কার পেয়েছেন তিনি। একটি ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’ ছবির জন্য ও ‘তুফান’ ছবির চরিত্রের জন্য। তিনি বলেন, ‘অনেক দিন পর এ রকম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এলাম। পুরস্কার পেয়ে ভালো লাগছে।’

যে কোনো পুরস্কারই কি তাকে উৎসাহ দেয়? এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘আমার কাছে পুরস্কারের ছোট-বড় নাই। সব পুরস্কার সমান আমার কাছে। সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। যখন পুরস্কার পাই, তখন মনে হয় দায়িত্ব বেড়ে গেল। পুরস্কার পাওয়া মানেই শিল্পীর দায়িত্ব বেড়ে যাওয়া।’

প্রতিনিয়ত নতুন সব চরিত্রে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। সেসব চরিত্র ধারণ করার জন্য মাঝেমধ্যে ডুব দিতে হয় অভিনেতাকে। তিনি বলেন, ‘আমি তো দর্শকের জন্য কাজ করি। আমৃত্যু কাজটাই করে যেতে চাই।’

নিজের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার কথা মনে করিয়ে দিয়ে চঞ্চল বলেন, ‘আমার শেষ সিনেমা ছিল “তুফান”। মেইন ক্যারেক্টার ছিল আমার ব্রাদার শাকিব খানের, আমি ছোট একটা ক্যারেক্টারে অভিনয় করেছিলাম। আমি সব সময় ডিফরেন্ট সব ক্যারেক্টারে অভিনয় করতে চাই। একজন শিল্পীর দায়িত্ব দর্শকের সামনে নতুন নতুন চরিত্রে হাজির হওয়া। তা না হলে কেন দেখবেন আমাকে? এ জন্য মাঝেমধ্যে গ্যাপ নিই, নতুন চরিত্রের জন্য, তারপর যদি মনে হয় এই চরিত্র দর্শক গ্রহণ করতে পারেন, তাহলেই ওই চরিত্রে অভিনয় করি।’

সম্প্রতি ব্যতিক্রম আরেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চঞ্চলকে। ‘উৎসব’ নামে সিনেমাটি পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে ওটিটিতে। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!