বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখোশের আড়ালে শাকিব, ‘তাণ্ডব’ টিজারে দুর্দান্ত চমক

বিনোদন ডেস্ক: এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে ঢালিউড তারকা শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়েছে আজ (১৮ মে) সকাল ১১টায়, শাকিবের ফেসবুক পেজে। টিজারটি প্রকাশ হতেই দারুণ সাড়া ফেলেছে। এর শুরুতেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘দেশজুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর।’

আরও বলা হয়, ‘সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন, সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।’

এমন হুঁশিয়ারি জানানোর পরপরই এক মুখোশধারী হাজির হন। তার পেছনে একদল অস্ত্রধারী দেখা যাচ্ছে। সবাই মাঙ্কি মাস্ক পরে আছেন!

দেশের আবহাওয়ার বিভাগের প্রচারিত পূর্বাভাসের মতো হুঁশিয়ারি দিয়েই ‘তাণ্ডব’ র টিজারের সূচনা। এমন হুঁশিয়ারি জানানোর পর সেই মুখোশ পরা অস্ত্রধারী দল নেমে পড়ল তাণ্ডব চালাতে। তারা সোয়াট বাহিনীকে পরাস্ত করে ঢুকে পড়ল একটি গুপ্ত স্থানে। সেখানেও তাদের তাণ্ডব চলমান।

‘তাণ্ডব’ সিনেমার দেড় মিনিটের এ টিজারের অ্যাকশন ও কৌতূহলে ভাসিয়েছেন পরিচালক রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিব খানের দেখা। টিজারের দর্শকরা তাদের প্রিয় নায়ককে দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে কি মাঙ্কি মাস্কের আড়ালেই শাকিব রয়েছেন! কৌতূহল যেন আরও বৃদ্ধি পায়।

এমন তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। মাস্কটি নিজেই খুলে দেখা দেন শাকিব।

টিজারটিতে এই লুকে শাকিবকে দেখে অবাক হন দর্শক! সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। টিজারের একটি দৃশ্যে জয়া আহসানেরও দেখা মিলেছে।

ধারণা করা হচ্ছে আসছে কোরবানি ঈদে ‘তাণ্ডব’ দিয়ে আবারও ইন্ডাস্ট্রি কাঁপাবেন শাকিব খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০