বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক অ্যাডভোকেসি সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সাতক্ষীরার একটি মিলনায়তনে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‌‘এরফরটি’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো এই সভার আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ বিভাগ ও যুব কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার। প্রকল্পের কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা (ব্রহ্মরাজপুর ইউনিয়ন), আইরিন সুলতানা (ফিংড়ি ইউনিয়ন), কর্ণফুলী যুব সংঘের সভাপতি মোহাইমিন, লাল গোলাপ যুব সংঘের সভাপতি মুর্শিদা আক্তার, সদস্য আরাফাত হোসেন, স্বপ্নচূড়া যুব সংঘের এহছান মাহমুদ প্রমুখ।

সভায় জলবায়ু সহনশীল কৃষিচর্চায় বিদ্যমান বাধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উপায় বের করা, যুব কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের সংযোগ বৃদ্ধি এবং প্রয়োজন ভিত্তিক কৃষিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিতের দাবি উঠে আসে।

সভায় তরুণরা জলাবদ্ধ এলাকায় বিকল্প ফসল চাষ, লবণ সহিঞ্চু জাত চাষে সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি ও এগ্রোইকোলজি চর্চা, আধুনিক কৃষি প্রশিক্ষণ ও সবুজ উদ্যোক্তা তৈরি প্রস্তাব উত্থাপন করেন।

সভায় কৃষি বিভাগের পক্ষ থেকে ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়নে কৃষি বাস্তুবিদ্যা বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ ও ভবিষ্যতে বীজ তহবিল সরবরাহের আশ্বাস প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন একশনএইড-এর ইন্সপেরিটর সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য ও ইয়ুথ ফেলো শাওন। সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

১০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

১১

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

১২

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

১৩

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

১৪

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১৫

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১৬

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১৭

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

২০