বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণবিশ্ববিদ্যালয়ে লিফট বিড়ম্বনা, দুর্ভোগ

oppo_34

গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণবিশ্ববিদ্যালয়ে লিফট বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থী-শিক্ষকরা। যা রীতিমত দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে তাদের জন্য।

জানা গেছে, গণ বিশ্ববিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনে ৫টি অনুষদের (স্বাস্থ্য বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস এবং কৃষি) ১৭টি বিভাগে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। যেখানে অধ্যাপনা করছেন প্রায় ২৫০ জন, রয়েছে কর্মকর্তা কর্মচারীরাও।

এ ভবনে বিদ্যমান লিফটের ধারণ ক্ষমতা ১৬ জন হলেও মাত্র ৮ থেকে ১০ জন উঠলেই লিফটে ‘ওভার ওয়েট’ সতর্কতা দেখায় এবং তা ধীর গতি সম্পন্ন।

ফলে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য।

সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, একটা লিফট থাকায় অনেকে একসাথে উঠতে পারে না। ভিড় বেঁধে যায় । সিড়ি বেয়ে ৫/৬ তালায় উঠতে আমাদের খুব কষ্ট হয়। আশাকরি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এটার সমাধান করবে। যেহেতু লিফটের জায়গা আছে, আমরা চাই দ্রুততম সময়ে লিফট স্থাপন করা হোক।

রসায়ন বিভাগের দিব্য জ্যোতি চক্রবর্ত্তী বলেন, তীব্র তাপদাহে এমনিতেই মানুষের অস্বস্তি হয়, তারপর প্রতিদিন লিফট ছাড়াই পাঁচ তলায় উঠতে হয়। কোনদিনই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লিফটে জায়গা পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় অনেক সময় দেখি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকারা দাঁড়িয়ে আছেন, তাদের সম্মানার্থে নেমে দাঁড়াতে হয়। অনেক সময় শিক্ষক-শিক্ষিকারাও পায়ে হেঁটে চলে যায়, কারণ ক্লাস নেওয়ার থাকে, এছাড়াও শারীরিক সমস্যা নিয়েও অনেকেই অনেক কষ্ট করে উপরে ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি আকুল করছি দ্রুততম আরেকটি লিফট স্থাপন করার জন্য, যাতে আমাদের দুর্ভোগ কমে।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, আমাদের আরো একটা লিফট স্থাপনের চিন্তা ভাবনা আছে। এটা একটা যৌক্তিক দাবি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

১০

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

১১

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১২

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১৩

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১৪

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৫

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৬

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৭

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৮

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৯

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

২০
error: Content is protected !!