বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পি-টি-য়ে হ-ত্যা

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোকসেদ আলী শেখ মুড়াগাছা গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মোকসেদ আলী দুপুরে ধান ঝাড়ার সময় তার চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮) সহ কয়েক জন মিলে মোকসেদ আলীকে বেধড়ক মারপিট করে এবং পাশে থাকা ইট দিয়ে আঘাত করে। এঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!