বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতির আক্রমণের কবলে সজল-বুবলী

বিনোদন ডেস্ক: ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে গত নয়দিন ধরে চলছে শবনম বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এতে বুবলীর বিপরীতে আছেন আব্দুন নূর সজল। ছবির শুটিং চলছে পুরোদমে। তবে সেখান থেকে এলো আতংকের খবর। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েছে তাদের সিনেমাটির টিম।

এই তথ্য জানিয়েছেন অভিনেতা সজল। তিনি জানান, গতকাল তাদের সেটে এক দল বন্য হাতি আক্রমণ করেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অভিনেতা বলেন, ‘শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্য হাতি আক্রমণ করে। বিষয়টি ভীষণ ঝুঁকিপূর্ণ। শুনেছি এর আগে হাতির আক্রমণে কয়েকজন মারাও গেছে এখানে। খুব ভয় লাগছে আসলে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সেটে গতকাল মঙ্গলবার প্রায় ৮/৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়েছিলাম। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুটিং এখনো চলছে। তবে সারাক্ষণ আতংকে থাকতে হচ্ছে।’

অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এই সিনেমার মধ্য দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সজল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০