বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তানজিম হাসান সাকিব। যার মাধ্যমে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই টেল-এন্ডার।

গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন তানজিম সাকিব। নয় নম্বরে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় হাফসেঞ্চুরিয়ান হলেও, টেস্ট খেলুড়ে দেশের বিবেচনায় এই টাইগার ক্রিকেটারই প্রথম। এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। মাত্র ১২ দিন আগে গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করছিলেন হামিদ।

তবে ক্রিকেটীয় পরিমন্ডল বিবেচনায় তানজিম সাকিবের কীর্তিটাই থাকবে সবার ওপরে। অবশ্য টি-টোয়েন্টিতে ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ফিফটি করার ঘটনা ঘটেছে আরও ১৫ বার। বিপিএলেও আছে এই নজির। ২০১৬ সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন বিপিএলে ৯ম ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ফিফটি করেছিলেন।

এদিকে, বাংলাদেশের দলীয় ব্যর্থতায় হয়তো আড়ালেই চলে যাবে তানজিম সাকিবের এই বিশ্বরেকর্ডগড়া ইনিংস। তিনি যে ধীরে ধীরে ব্যাটিংয়েও হাতটা পাকাপোক্ত করে নিচ্ছেন সেটি বলার আর অপেক্ষা রাখে না। যার প্রমাণ পাকিস্তানের কাছে হারের মুহূর্তেও তানজিম সাকিবের টি–টোয়েন্টি ক্যারিয়ারে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির ইনিংস।

এর আগে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নয়ে নামা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস ছিল তাসকিন আহমেদের। গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই ইনিংস খেলেন। এখন তালিকার শীর্ষ নামটি তানজিম সাকিব। যদিও বাংলাদেশ এদিন সিরিজ হার নিশ্চিত করেছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়ায় টাইগাররা ১৪৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা এসেছে নয়ে নামা তানজিম সাকিবের ব্যাটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!