বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারে ৫ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও গুমে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) শহরের খুলনা রোড মোড়ে গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও অধিকার সাতক্ষীরা শাখার রাইটস ডিফেন্ডার অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।

অধিকার সদস্য ও সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২০০৬ সালে গুমের শিকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, অ্যাডভোকেট আকবর আলী, অধিকার সদস্য মো. নজরুল ইসলাম ঢালী, সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যজড়িত। তারা বলেন, গুমের শিকার ব্যক্তিদের অধিকাংশকেই খুঁজে পাওয়া যায়নি। কারো কারো লাশ উদ্ধার হয়েছে, আবার কেউ কেউ ফিরে এলেও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট আমার ছেলেকে থানা হাজতে আটকে রেখে গুম করেন তৎকালীন ওসি এমদাদ। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। আমি সরকারের কাছে আমার সন্তানের সন্ধান চাই।

মানববন্ধনে ৫ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলো- গুম হওয়া ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, তা জনগণের সামনে প্রকাশ করা, যারা এখনও ফিরে আসেননি, তাদের পরিবার যেন ব্যাংক হিসাব ও সম্পত্তি পরিচালনার আইনি অধিকার পায় সে ব্যবস্থা করা, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ ভারতে আছেন কিনা, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করা, গুমের পর ফিরে আসা অনেক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তি প্রদান ও গুমের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় বিচার নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০