বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ জুন ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁচা মন্দিরার

বিনোদন ডেস্ক: শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর নানা রকম সংকটের মাঝে কাটিয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। বেশ কয়েক মাস পর্দার আড়ালে চলে যান। এরপর ফিরে এসে যুক্ত হয়েছেন নতুন নতুন কাজে।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’, যেখানে ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন এই চিত্রনায়ক। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

এবার ছবিটির মুক্তিকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিওতে দেখা গেল এই জুটিকে। ‘আরিফিন শুভ বনাম মন্দিরা- রোস্টিং উইথ লাভ’ নামের সেই ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটিও।

শুক্রবার সকালে ভিডিও নিজের পেজ এ প্রকাশ করেন আরিফিন শুভ। তিন মিনিটের সেই ভিডিওতে নায়ক-নায়িকাকে এক মুখোমুখি লড়াইয়ে দেখা যায়। সেখানে ঠাট্টার ছলে উঠে আসে তাদের রসায়ন, শুভর আউটলুক এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও মজার সব মন্তব্য।

ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, ‘কী আর বায়োপিক করবা?’ শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, ‘তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?’

শুভ মন্দিরাকে বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করি, আমার বাজার করার টাকা থাকেনা। তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচ হয় তো। ক্যামনে কি?’

এরপর মন্দিরা খোঁচা দিয়ে শুভকে বলে ওঠে, ‘বাবু শোনো, এই যে আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না। এই জন্যে আমি আমেরিকা থাকতেছি।’

ভিডিও মন্দিরাকে শুভ বলেন, ‘আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’ রসিকতা করে মন্দিরার উত্তর, ‘তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।’

উল্লেখ্য, পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!