বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

বিনোদন ডেস্ক: এই ঈদে মুক্তি পাওয়া হাফডজন সিনেমার মাঝে বেশ আলোচনায় রয়েছে ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ।

এই সিনেমার মূখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিমও। কিন্তু ‘ইনসাফ’ এর পর্দায় হঠাত চঞ্চল চৌধুরীকে দেখে হতবাক দর্শক। বিশেষ করে তার লুক তাক লাগিয়েছে দর্শকদের।

‘ইনসাফ’ এর কাস্টিং লিস্টে ছিল না চঞ্চল চৌধুরীর নাম। অতঃপর, হলে যাওয়ার পর দর্শকরা চমকে গেছেন স্বাভাবিকভাবেই। শোনা যাচ্ছে, এক ক্যামিও চরিত্রে ছিলেন এই অভিনেতা; ছিলেন এক রহস্যময় চরিত্রে।

সাধারণত পর্দায় রহস্যময়ী চরিত্রেই দেখা মেলে চঞ্চলের। এর আগে কারাগার ওয়েব সিরিজে দর্শকদের মন কাড়ার জন্য রহস্যময় চরিত্রের পাশাপাশি আরও একটি কারণ ছিল চঞ্চলের লুক। এবার ‘ইনসাফ’ এও দেখা মিলল এমনটাই; চঞ্চলকে দেখা গেল এক ন্যাড়া লুকে। সাথে রক্তমাখা এক দা রেখে শান্তভাবে ভায়োলিন বাজাচ্ছেন!

চঞ্চল ভক্তরা বলছেন, ন্যাড়া মাথায় চঞ্চলের সারপ্রাইজ ক্যামিও এটা! এই লুক নাকি পুরো সিনেমার টোনটাই বদলে দিয়েছে।

সামাজিক মাধ্যমে এমন একটি পোস্ট ভাইরালও হয়েছে। সেখানে চঞ্চল চৌধুরীকে প্রতিক্রিয়াও জানাতে দেখা গেছে। এতে নেটিজেনদের অনুমান, ভক্তদের এমন মন্তব্য ভালোভাবেই নিয়েছেন চঞ্চল চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০