বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের জায়গা আর্জেন্টিনা নিশ্চিত করেছে আরও আগেই। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো তাই এখন অনেকটাই নিজেদের ভবিষ্যত পরিকল্পনার জায়গা। সেই পরিকল্পনার পর্বে বলতে গেলে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল যে কলম্বিয়ার বিপক্ষে তাদের কাছেই ঘরের মাঠে জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের।

এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দশজনের দল নিয়ে আর্জেন্টিনার এমন ড্র-কে মান বাঁচানোই বলতে হয়। ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় লেগেছে ৮০ মিনিট পর্যন্ত।

থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেয়া মাটি কামড়ানো এক শটে আর্জেন্টিনার মান রক্ষার গোল এনে দেন। এর আগেই অবশ্য আর্জেন্টিনা ব্যাকফুটে চলে যায় এনজো ফার্নান্দেজের লালকার্ডের কারণে। ৭০ মিনিটে করা ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছিল তাকে।

কলম্বিয়ার বিপক্ষে এদিন অবশ্য আর্জেন্টিনার শুরুটাই ছিল নড়বড়ে। প্রথম ১৮ মিনিটে বল দখল আর্জেন্টিনার ছিল ৭৩ শতাংশের কাছাকাছি, তবে গোলে শট নেয়ার ক্ষেত্রে কলম্বিয়াই ছিল এগিয়ে। প্রথম গোলটাও পেয়েছিল তারাই। বামপ্রান্তে লুইস দিয়াজ বল পেয়ে একা ড্রিবল করে যান ডিবক্সের কাছাকাছি যেখানে মোট ৪ জনের জটলার মাঝে গোল করেন লিভারপুলে খেলা এই তারকা। দুর্দান্ত সেই গোলটা নিশ্চিতভাবেই অনেকদিন মনে রাখবেন কলম্বিয়ার সমর্থকরা।

ম্যাচের ৩০ মিনিটে অবশ্য আর্জেন্টিনা প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল। কিন্তু বল জালে জড়ানোর পর রেফারি জানালেন অফসাইড সংকেত। বিরতির আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ার রক্ষণ তাদের হতাশ করেছে বারবার।

বিরতির পর ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে ভাল সুযোগ আসে ৬৩ মিনিটে। কিন্তু ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। তবে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে যায় আলবিসেলেস্তেরা। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি মিডফিল্ডার।

৭৭ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এর মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় আরাধ্য গোলটা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ড্র এনে দেন থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারণ হয় ফল। ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

১২

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

১৩

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১৫

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১৭

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৮

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৯

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

২০
error: Content is protected !!