বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলে কৃষি বিপর্যয় রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সাতক্ষীরার শহরের স্বদেশ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল হামিদ।

সভায় উপস্থিত ছিলেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, শ্যামনগর উপজেলা ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন, আশাশুনি উপজেলা ফোরামের সভাপতি আব্দুল হান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার জলবায়ু ফোরামের সদস্যবৃন্দ। সভা আয়োজনে সহযোগিতা করে লিডার্স।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে কৃষি, অবকাঠামো ও জনজীবনের উপর বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জেলার উপকূলীয় কৃষি ভয়াবহ বিপর্যয়ের মুখে। এছাড়া আশাশুনি উপজেলায় প্রায় ৮০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলেও তা সংস্কারে তেমন কোনো অগ্রগতি নেই। ৬০% নারী কৃষক কৃষিতে অবদান রাখলেও তারা এখনও অবহেলিত ও স্বীকৃতিহীন। এছাড়া জলাবদ্ধতা, নদী ভাঙন ও নদীশাসনের অভাবে অনেক মানুষ পেশা পরিবর্তন করছে বা অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

শ্যামনগর উপজেলা জলবায়ু ফোরামের সম্পাদক রনজিৎ বর্মন বলেন, যমুনা খালের সমস্যার ফলে শ্যামনগরে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ সমস্যা নিরসনে স্থানীয় উদ্যোগ ও কেন্দ্রীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তির দাবি তোলা জরুরি।”

সভায় উপকূলীয় কৃষি বিপর্যয় রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!